সোনারগাঁ হতে ৪৭ কেজি গাঁজা ও ১৫১ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোনারগাঁ হতে ৪৭ কেজি গাঁজা ও ১৫১ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ৪, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ৪, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ণ

 

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : র‌্যাব-১১ রবিবার (৩ এপ্রিল) গভীর রাতে জেলার সোনারগাঁ থানা এলাকায় মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, অপু হোসেন (২৮) ও লিয়াকত আলী @ রেকত (৩০)। উক্ত পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামী মোঃ অপু হোসেন এর হেফাজত হতে ৪৭ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয় এবং অপর আসামী লিয়াকত আলী @ রেকত এর হেফাজত হতে ১৫১ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিক জানান, গ্রেফতারকৃত আসামী অপু হোসেন গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানাধীন গোবরা এলাকার শেখ কেরামত আলীর ছেলে। সে মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকারযোগে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। এছাড়া গ্রেফতারকৃত অপর আসামী মোঃ লিয়াকত আলী @ রেকত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আইয়াব এলাকার মৃত রমজান আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ তার ব্যবহৃত মোটরসাইকেলযোগে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ