দ্বাদশ নির্বাচন ও চলমান রাজনীতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্বাদশ নির্বাচন ও চলমান রাজনীতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৭, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৭, ২০২৩ ১১:৪১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

জাতীয় দ্বাদশ নির্বাচন ও চলমান রাজনীতি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ প্রতিষ্ঠিত সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ)-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) এর মহাসচিব ডা. খন্দকার মো. ইমদাদুল হক সেলিম। সভাপতিত্ব করেন সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) এর সমন্বয়কারী ও কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান মো. সিরাজুল হক।

সভায় মহান মুক্তিযুদ্ধের আদর্শে আগামী জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়নে নেতারা সবাই নির্বাচনের পক্ষে ডা. খন্দকার মো. ইমদাদুল হক সেলিম সাহেবের নেতৃত্ব কাজ করার অঙ্গিকার করেন। সভায় মো. আবু আহাদ আল মামুন (দ্বীপ মীর), আলহাজ্ব মো. আসাদুল্লাহ দেওয়ান, মাওলানা আলতাফ হোসেন মোল্লা, মির্জা আজম, মো. আশিক বিল্লাহ ও মো. সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচান সভা পরিচালনা করেন বাংলাদেশ কুরআনিক পার্টির চেয়ারম্যান ও সম্মিলিত জাতীয় জোটের দপ্তর সম্পাদক শাহ্ ওয়ালী উল্লাহ ফরহাদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ