নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৬, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৬, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি॥ নীলফামারীতে গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন বৃদ্ধ কবীর আহমেদ (৭০)। বুধবার(৬ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে জেলা শহরের কলেজ স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। তিনি কলেজ স্টেশন বাজারের একজন হোটেল ব্যবসায়ী এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক কর্মচারী ছিলেন। তিনি মৃত নাদিরুজ্জামানের ছেলে। ঘটনার সময় গরুটিও ট্রেনে কাটাপড়ে মারা যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে কবীর আহমেদের পালিত দুইটি গরু কলেজ স্টেশন এলাকায় রেললাইনের ধারে ঘাস খাচ্ছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা রূপসা একপ্রেস ট্রেনটি কলেজ স্টেশন অতিক্রম করছিল। ট্রেনের শব্দে একটি গরু রেললাইনে দাঁড়িয়ে পড়ে এবং অপরটি ছুটে যায়।রেললাইনে দাঁড়িয়ে থাকা ওই গরুটিকে বাঁচাতে গিয়ে গরুসহ ট্রেনে কাটা পড়ে নিহত হন এই বৃদ্ধ।ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি শফিউল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ