মাদারীপুরে পুলিশি বাধায় বিএনপির অবস্থান কর্মসূচি পণ্ড - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাদারীপুরে পুলিশি বাধায় বিএনপির অবস্থান কর্মসূচি পণ্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৯, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৯, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ
দেশব্যাপী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে মাদারীপুর জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

মঙ্গলবার (৮ জুন) বেলা ১১টার দিকে জেলা বিদ্যুৎ অফিসের সামনে পুলিশ ব্যানার কেড়ে নিতে চাইলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে ক্ষিপ্ত মাদারীপুর জেলা বিদ্যুৎ অফিসের সামনে থেকে মহাসড়কেই বিক্ষোভ শুরু করে নেতা-কর্মীরা, যা মাদারীপুর পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।


অবস্থান কর্মসূচির আগে জেলা বিদ্যুৎ অফিসের প্রধান নির্বাহী প্রকৌশলীর হাতে স্মারকলিপি দেন বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান ও যুগ্ম-আহবায়ক মো. মিজানুর রহমান মুরাদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। স্মারকলিপি দেয়ার সময় জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছুর রহমান, বিএনপি নেতা রফিকুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক মো. ফারুক বেপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাদাত হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে মাদারীপুর জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলজার আহম্মেদ চিস্তি, বিএনপি নেতা বাচ্চু মকদম, সাবেক কৃষকদল নেতা এনামুল হক লালচান, যুবনেতা সালাউদ্দিন বেপারী, মো. দুলাল হোসেন, জুয়েল, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম শামীম, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসানসহ বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ