তারুন্যের সমাবেশ নাজিরপুরে জেলা বিএনপির সাথে মত বিনিময় - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারুন্যের সমাবেশ নাজিরপুরে জেলা বিএনপির সাথে মত বিনিময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৫, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৫, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ

 

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: আগামী ২৪ জুন বরিশালে বিএনপির অংগ সংগঠনের উদ্যোগে আয়োজিত তারুন্যের সমাবেশকে কেন্দ্র করে পিরোজপুরের নাজিরপুরে জেলা বিএনপির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন এতে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, গনতন্ত্র পুন:উদ্ধারে তরুনদের ভূমিকা সবসময় বেশী। তাই দলের ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশে ছাত্র, যুব ও স্বেচ্ছা সেবক দলের নেতাদের নিয়ে তারুন্যের সমাবেশের আয়োজন করা হয়েছে।
ওই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচীব মো. ওয়াহিদুজ্জামান লাভলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ফরাজী, মো. ইয়াহিয়া খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শামীম হাওলাদার, সদস্য সচীব মো. তারেক আব্দুল্লাহ বাপ্পী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. এনামূল করিম শিপন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ