ছেলের ছবি প্রকাশ্যে এনে কটাক্ষ শুনলেন মাহি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছেলের ছবি প্রকাশ্যে এনে কটাক্ষ শুনলেন মাহি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

চলতি বছর মার্চের শেষ দিকে পুত্রসন্তানের জন্ম দেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। এরপর কেটে গেছে আড়াই মাস। মাহির ছেলেকে দেখতে মুখিয়ে ছিলেন তার অনুরাগীরা। অবশেষে ছেলের ছবি প্রকাশ্যে আনলেন নায়িকা।

বুধবার (১৪ জুন) রাতে মাহি তার ফেসবুক অ্যাকাউন্টে ছেলের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘মাশাআল্লাহ, আমার কলিজাটা।’ ছেলের সঙ্গে মায়ের এই আদরমাখা ছবি প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঘরে শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে। পাশাপাশি বেশ কিছু নেতিবাচক মন্তব্যও নজরে আসে।

একজন লিখেছেন, ‘আপনার স্বামীর ছেলেই তো ফারিশ?’ আবার আরেকজন লিখেছেন, ‘আপনারা নিজেরা এত ফর্সা, আপনার ছেলে এত কালো কেন?’ যদিও এসব মন্তব্যের জবাব দেননি নায়িকা। আপাতত ছেলেকে নিয়েই ব্যস্ত আছেন মাহি।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবাইকে মা হতে যাওয়ার সুসংবাদ দেন তিনি। গত ২৮ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ