ছাত্রদল নেত্রী নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ১৭, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ১৭, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ

নাদিয়া নুসরাত চট্রগ্রামের মিরসরাই উপজেলার ছাত্রদল নেত্রী। গত ১৪ই জুন ২০২৩ চট্টগ্রামে তারুন্যের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে নুসরাতকে মিরসরাই ইছাখালী শাহাজী বাজার এলাকা থেকে সন্ধার দিকে ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফার ছেলে পাবেল ও কামরুল এর নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়।
সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত প্রথমে সিএনজিতে ও পরে পরিত্যক্ত ঘরে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন চালায়। গণধর্ষণের চেষ্টাও করা হয়। মেয়েটি বার বার বাঁচার জন্য থানা পুলিশকে ফোন দিলেও জোরারগঞ্জ থানা পুলিশ কোন সহযোগীতা করেনি। এক পর্যায়ে সন্ত্রাসীরা তার গায়ে হাত দিতে চাইলে সে চিৎকার করে গায়ে হাত না দিতে আকুতি মিনতি জানায়।
পরবর্তীতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জের সামনে এই লোমহর্ষক ঘটনার বিবরণ দিলে পুলিশ উল্টো ছাত্রদল নেত্রীকে সহযোগিতা না করে তাকে মিথ্যা বিস্ফোরক মামলায় জড়িয়ে জেল হাজতে প্রেরণ করে।
এ ন্যাকারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

জনতার আওয়াজ/আ আ