দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজন জনগণের সরকার : সোহেল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজন জনগণের সরকার : সোহেল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৮, ২০২২ ১০:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৮, ২০২২ ১০:৩৬ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজন জনগণের সরকার। যখনই বিনা ভোটের সরকার ক্ষমতায় এসেছে, তখনই তারা জনগণের মৌলিক চাহিদার সঙ্গে প্রতারণা করেছে। ওয়ান-ইলেভেনের অবৈধ সরকার ভাতের পরিবর্তে আলু খাওয়ার পরামর্শ দিয়েছিল।

শুক্রবার (৮ এপ্রিল) রাজধানীর হাতিরপুলে একটি রেস্টুরেন্টে ‘ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন’ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি কর্মসূচি পালন করছে, প্রতিবাদ করছে। এতেও যদি কাজ না হয়, তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। সরকার পতনের একদফা আন্দোলনে যাওয়া হবে। এ জন্য সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেশের গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির জন্য সবাইকে রাজপথে নামতে হবে।’

সংগঠনের সভাপতি একেএম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— অ্যাব’র ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার আনহ আক্তার হোসেন, মহাসচিব হাসিন আহমেদ, আশরাফ উদ্দিন বকুল, কেএম আসাদুজ্জামান চুন্নু, খান মঞ্জুর মোর্শেদ, খালেদা হাসান চৌধুরী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ