অ্যাম্বুলেন্সে আগুনে নিহত ৮; অর্ধেক পোড়া কাগজে মিললো মরদেহের পরিচয় - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অ্যাম্বুলেন্সে আগুনে নিহত ৮; অর্ধেক পোড়া কাগজে মিললো মরদেহের পরিচয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ১০:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ১০:১৩ পূর্বাহ্ণ

 

একটি পুড়ে যাওয়া দেহের সঙ্গে থাকা পোড়া ব্যাগে অর্ধেক পুড়ে যাওয়া কিছু কাগজপত্র দেখে ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় খুঁজে পায়েছে পুলিশ।

এ ব্যাপারে পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, মরদেহগুলো আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়। পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। এ সময় গাড়ির মধ্যে একটি মরদেহের পাশে থাকা অর্ধেক পুড়ে যাওয়া একটি ব্যাগে কিছু কাগজপত্র পাওয়া যায়। ব্যাগের মধ্যে একটি এনআইডি, জন্মনিবন্ধনসহ কিছু কাগজের সন্ধান পেয়ে তার সাহায্যে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে নাম-পরিচয় জানা সম্ভব হয়।এর আগে শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি অ্যাম্বুলেন্স পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন পুড়ে মারা যান। আর একমাত্র জীবিত ব্যক্তি হিসেবে অ্যাম্বুলেন্সচালককে উদ্ধার করে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন নারী ও চার শিশু, অ্যাম্বুলেন্স চালকসহ আটজন নিহত হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ