খালেদা জিয়া ভালো আছেন, জানালেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়া ভালো আছেন, জানালেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২৬, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২৬, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

হাসপাতাল থেকে ফেরার পর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন যে সমস্যাগুলো নিয়ে বেগম খালেদা জিয়া হাসপাতালে গিয়েছিলেন, সেসবের সমাধান হয়েছে। কিন্তু কিছু সমস্যা থেকেই যাচ্ছে। বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে না পারায় ঝুঁকি থেকেই যাচ্ছে।

এ সময় সরকারে সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চিন্তাভাবনা থেকেই সংবিধান পরিবর্তন করেছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হাইকোর্টের রায়ের সঙ্গে আওয়ামী লীগ প্রতারনা করেছে বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ ক্ষমাত আকড়ে থাকতে পরিকল্পিতভাবে সংবিধান সংশোধন করেছে দাবি করেন বলেন, পঞ্চদশ সংশোধনী বৈধ নয় তই সরকার ও নির্বাচনের বৈধতা থাকেনা।

গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার জন্য দেশে নেতৃত্ব রয়েছে জানিয়ে মির্জা ফখরুল জানান, সকলের সঙ্গে আলোচনা করে নির্দলীয় সরকারের রূপরেখা দিবে বিএনপি।

ঈদের পর আন্দোলন আরও জোরদার হবে। এখনও সময় আছে উল্লেখ করে তিনি সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের আহ্বান জানান। দেশ সংকটে আছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতি নিয়ে মিথ্যাচার করে মানুষকে বোকা বানাতে চায় সরকার। কিন্তু মূল্যস্ফীতি কমাতে কোনও উদ্যোগ নেই।

স্বাধীনতার আগে গণতন্ত্রের জন্য লড়াই করা আওয়ামী লীগই আজ জনবিচ্ছিন্ন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র, অবাধ, সুষ্ঠু নির্বাচন নিয়ে তামাশা করছে সরকার। বিরোধীদলের নেতাকর্মীদের হুমকি ভয় দেখানো হচ্ছে, জানিয়ে তিনি বলেন, ভয় দেখিয়ে এবার আর ২০১৪ বা ১৮ সালের মতো ভোটারবিহীন নির্বাচন করা যাবে না।

নির্বাচন হতেই হবে নির্দলীয় সরকারের সঙ্গে অধীনে মন্তব্য করে বিএনপি মহাসচিব দাবি করেন, বিরোধীদলের আন্দোলন জনগনের কাছে পৌঁছেছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার সংবিধান পরিবর্তনে বাধ্য হবে। দেশে বিদেশে সরকার নিজেদের গ্রহনযোগ্যতা হারিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বিশ্ব নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে।

সরকারের ব্যার্থতার কারনেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ও ভিসা নীতি ঘোষণা করেছে জানিয়ে বলেন, খুব শিগগিরই এক দফার চূড়ান্ত ঘোষণা আসবে। কোরবানির পশুর দাম চড়া তাই হাটে ক্রেতা কম উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন ভয়াবহভাবে দেশকে লুটপাট করে খেয়ে ফেলেছে আওয়ামী লীগ সরকার।- বাংলাভিশন

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ