জনতার আওয়াজ ডটকম এর সম্পাদক ডাঃ আব্দুল আজিজের মায়ের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ২৭, ২০২৩ ৪:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ২৭, ২০২৩ ৪:৫০ পূর্বাহ্ণ
ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি,
জনতার আওয়াজ, লন্ডন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার উপদেষ্টা কমিটির সদস্য ও জনতার আওয়াজ ডটকমের প্রধান সম্পাদক ডাঃ আব্দুল আজিজের মমতাময়ী মা ২৫ জুন রবিবার বিকাল ৩-৩০ মিনিটে পোর্টসমাউথ এ নিজ বাসস্থানে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর ।তিনি ২ ছেলে,১ মেয়ে,নাতি-নাতনি সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন । জানাজার নামাজের সময় পরে জনানো হবে, মরহুমার রুহের মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া প্রার্থনা করা হয়।
জনতার আওয়াজ/আ আ