সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২৭, ২০২৩ ৫:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২৭, ২০২৩ ৫:১৭ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শতকরা ৫ শতাংশ প্রণোদনার ঘোষণা দিয়েছেন বলে মনে করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ বিষয়ে তিনি বলেন, ‘ভালো কথা, কিন্তু সাধারণ মানুষের কী হবে? সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা।’

সোমবার (২৬ জুন) বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ময়মনসিংহ উত্তর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।

তিনি আরও বলেন, ‘সরকারের মন্ত্রী নিজেই বলেছেন, মানুষ বাজারে গেলে চোখের পানি ধরে রাখতে পারে না। সেই চোখের পানি ফেলা ৯২ শতাংশ জনগণের জন্য কিছু না করে নির্বাচনের আগে ৮ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারীর কেন সুবিধা দিচ্ছেন—জনগণ তা জানে। আওয়ামী লীগ জানে, নিরপেক্ষ নির্বাচনে সাধারণ জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে। সেজন্য জনগণের দুঃখ-দুর্দশায় তাদের ভ্রুক্ষেপ নেই। কিন্তু এবার আর প্রশাসনকে অপব্যবহার করে ’১৪/’১৮ মার্কা নির্বাচন হবে না।

ক্ষমতাসীন দলটির উদ্দেশে এমরান সালেহ প্রিন্স বলেন, অন্য দলের কথা চিন্তা না করে আওয়ামী লীগের নিজেদের জনসমর্থন নিয়ে গবেষণা করা উচিত। তাদের জনসমর্থন এতই নিম্নগামী যে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে শোচনীয় পরাজয় নিশ্চিত। এটা জেনে তারা আবারও দলীয় সরকারের অধীনে জনগণ ও রাজনৈতিক দলকে বাদ রেখেই প্রহসনের নির্বাচন করতে চায়। এবার আর তাদের সেই খায়েশ পূর্ণ হবে না।

তিনি সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের ষড়যন্ত্র, কূটকৌশল প্রতিরোধের আহ্বান জানান। একই সঙ্গে রাজপথের চূড়ান্ত আন্দোলনের জন্য সবাইকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান।

ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হযরত আহমদ সাকিবের সভাপতিত্বে তারাকান্দা সদরে মোকামিয়া কান্দা ঐশী রাইস মিল প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে ময়মনসিংহ উত্তর জেলার অন্তর্গত বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিট থেকে মৎস্যজীবী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

সম্মেলন উদ্বোধন করেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব আবদুর রহিম। এতে আরও বক্তব্য দেন—বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, এম এ হান্নান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি নেতা আহমেদ তাইয়্যেবুর রহমান হিরন,

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ