এবারের ঈদযাত্রাও নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে: ওবায়দুল কাদের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবারের ঈদযাত্রাও নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৮, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৮, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৮ জুন) সকালে নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

একইসঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘ঈদযাত্রায় যেসব যাত্রী কষ্টের সম্মুখীন হয়েছেন সেজন্য আমি আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ