বাংলাদেশি শান্তিরক্ষীরা মালি থেকে ফেরত আসবে: পররাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৭, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশি শান্তিরক্ষীরা মালি থেকে ফেরত আসবে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৪, ২০২৩ ১১:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৪, ২০২৩ ১১:৪৩ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

বাংলাদেশি শান্তিরক্ষীদের মালিতে মিশন বন্ধ হওয়ায় দেশে ফেরত আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মালিতে থাকা বাংলাদেশি শান্তিরক্ষীদের অন্য কোথাও নিয়োগ দেয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে তাঁরা ফেরত আসবেন। তবে অন্য কোথাও শান্তিরক্ষী নিয়োগের প্রয়োজন হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব সময় জাতিসংঘকে অনুরোধ করি, কোনো মিশন থাকলে বাংলাদেশিদের নিয়োগ দেওয়ার জন্য।

প্রসঙ্গত শুক্রবার (৩০ জুন) সর্বসম্মতিক্রমে পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে শান্তিরক্ষী বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ফলে দেশটিতে থাকা সকল শান্তিরক্ষীদের মালি ছাড়তে হবে। সেখানে দেড় হাজার বাংলাদেশি শান্তিরক্ষী রয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ