ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রেস বিজ্ঞপ্তি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রেস বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৩, ২০২২ ৭:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৩, ২০২২ ৭:৩৮ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

আজ ১২ এপ্রিল ২০২২ মিরপুর, দারুস সালাম, শাহ্ আলী থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জন্য মিরপুরের সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ¦ এস এ খালেক এর সুযোগ্য সন্তান গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ও দারুস সালাম থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জনাব এস এ সিদ্দিক সাজুর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মিরপুর শাহী মসজিদে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির রওশন, হাজী মোঃ ইউসুফ, এ বি এম এ রাজ্জাক, সাবেক কমিশনার মোঃ মাসুদ, স্বেচ্ছাসেবক দল-ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হক রিয়াজ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, যুবদল ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক সবুজ, আইয়ুব, ছাত্রদল পশ্চিম এর সদস্য সচিব আশরাফুল হোসেন মামুন, ও সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুর রহমান শান্ত, যুগ্ম আহবায়ক তবিকুল ইসলাম রানা, গোলাম মাওলা গোলাম, মিরপুর থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দুলু, দারুস সালাম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফ মৃধা, সাবেক কমিশনার শামীম পারভেজ, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কে এম ইয়াহিয়া সামী সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ইফতার মাহফিলটি পরে লোকে লোকারণ্য হয়ে যায়। ইফতার মাহফিল থেকে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমান, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক জনাব আমান উল্লাহ আমান, সাবেক সংসদ সদস্য এস এ খালেক ও এস এ সিদ্দিক সাজুসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।
প্রধান অতিথি হিসেবে জনাব আমিনুল হক তার বক্তব্যে বলেন, বর্তমানে দেশে ভয়াবহ দুঃশাসন চলছে। এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার শাসনকে প্রলম্বিত করতে গভীর চক্রান্ত শুরু হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের নাভিশ^াস উঠেছে অথচ সরকার মানুষের দুঃখ লাঘবে কোন পদক্ষেপ গ্রহণ করছে না। বর্তমান শাসকগোষ্ঠী জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা জনকল্যাণে বিশ^াস করে না। সরকারের অপশাসনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প নেই। তাই আমি বলতে চাই, সকলে রাজপথে নেমে আসুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্রের পথচলাকে তরান্বিত করি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ