বিএনপি নেতা চাঁদের রিমান্ড বাতিল চেয়ে রিট - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা চাঁদের রিমান্ড বাতিল চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিভিন্ন জেলায় দায়ের করা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলার আহ্বায়ক আবু সাঈদ চাঁদের রিমান্ড বাতিল করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রিটে একই অভিযোগের মামলায় বিভিন্ন জেলায় গ্রেফতার দেখানো বন্ধ করার নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার (১০ জুলাই) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন আবু সাঈদ চাঁদের মেয়ে শিরিন আক্তার। রিটের পক্ষের আইনজীবীরা হলেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

রিটের ওপর হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেন বলে অভিযোগ উঠে।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর দেশের বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। তার শাস্তির দাবিতে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করে।

গত ২৫ মে বেলা ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে চাঁদকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিভিন্ন থানার মামলায় তাকে কয়েক দফা রিমান্ডে নেয় পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ