ইইউ প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের বৈঠক শুরু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ১৫, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ১৫, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
ঢাকা সফরত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর নেতারা।
ঢাকার ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে শনিবার (১৫ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে এ বৈঠক শুরু হয়।
এর আগে ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসে। দুপুর ১২টায় বনানীর শেরাটন হোটেলে এ বৈঠক শুরু হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলটির ৭ নেতা।
তার আগে ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের বিএনপির সঙ্গে বৈঠক হয়। সকাল ৯টায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত। সকাল ৯টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়।
এরপর বিকেল ৪টায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সঙ্গে বৈঠক হবে ইইউর প্রতিনিধি দলটির। এবি পার্টির নেতৃত্ব দেবেন দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম।
জনতার আওয়াজ/আ আ