যুক্তরাষ্ট্র আর ইইউ বিএনপিকে ‘ঘোড়ার ডিম’ দিয়েছে : কাদের - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাষ্ট্র আর ইইউ বিএনপিকে ‘ঘোড়ার ডিম’ দিয়েছে : কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র বিএনপিকে ঘোড়ার ডিম দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নই ওঠে না। পার্লামেন্ট ভাঙবে না। তত্ত্বাবধায়কও হবে না।

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনের রাস্তায় ‌‘শান্তি ও উন্নয়ন শুভাযাত্রা’র পূর্বে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশটির আয়োজন করে।

এ সময় বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তাদের (ইইউ ও যুক্তরাষ্ট্র) কাছে দাবি করে কে? বিএনপি। কী পেয়েছে? একটা হাঁসের ডিম, ঘোড়ার ডিম।

তিনি বলেন, ফখরুল আজকে কী বলেছেন? পদযাত্রা জয়যাত্রা, বিজয় যাত্রা। আসলে পদযাত্রা হলো পরাজয় যাত্রা আর পতন যাত্রা।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সমাবেশে বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। এ সন্ত্রাসী দল আজকে সকালে আমাদের মিরপুরে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা করেছে। মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। আমরা রাজপথে মোকাবিলা করব।

বিএনপিকে হুঁশিয়ার করে তিনি বলেন, যদি অবাধ নির্বাচন বানচালের চেষ্টা করেন, আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা করার চেষ্টা করেন তাহলে আপনাদের পরিণাম হবে ভয়াবহ।

সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, আমরা উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে চাই। পদযাত্রার নামে মিরপুরে যেভাবে ছাত্রদের ওপর হামলা করেছে, তারা বাংলাদেশকে আবার সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করতে চায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। তাই, সন্ত্রাসের পথে না হেঁটে নির্বাচনের পথে হাঁটুন। অন্যথায় আপনাদের অস্তিত্ব থাকবে না।

দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, বিএনপি জামায়াত যে নৈরাজ্যের জন্ম দিতে চায় তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। যদি তারা আবার সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে আমরা কিন্তু বসে থাকব না। আমরা দাঁত ভাঙা জবাব দেব। জবাব দিতে গিয়ে যদি কোনো ঘটনা ঘটে তার‌ দায় বিএনপি-জামায়াতকে নিতে হবে। আজ থেকে আমাদের আন্দোলন সংগ্রাম শুরু হলো। আগামী নির্বাচন পর্যন্ত যত কর্মসূচি থাকবে আমরা পালন করব।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ