প্রধানমন্ত্রীর ইতালি সফর রবিবার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ইতালি সফর রবিবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২০, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২০, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আগামী রবিবার (২৩ জুলাই) ইতালি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিবেন তিনি। এছাড়া রোম সফরে দেশটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ইতালির সফর নিয়ে বৃহস্পতিবার (২০ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ২৪-২৬ জুলাই ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এ ফোরামে যোগদান করবেন। এজন্য আগামী ২৩ জুলাই রোমের উদ্দেশ্যে রওনা করবেন তারা। সফর শেষে আগামী ২৬ জুলাই ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ২৪ জুলাই প্রধানমন্ত্রী এফএও’র সদর দপ্তরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ‘ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক প্লেনারি সেশনে অংশগ্রহণ করবেন।

মোমেন জানান, কৃষিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ