শ্রাবণ-জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের নতুন কমিটি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ১৭, ২০২২ ১২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ১৭, ২০২২ ১২:৪৬ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সভাপতি হয়েছেন কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। রবিবার (১৭ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ১২ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সঙ্গে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মতবিনিময় হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে সংগঠনটির গঠন-পূণর্গঠন বিষয়ে যাবতীয় ক্ষমতা সংগঠনের অভিভাবক তারেক রহমানের ওপর অর্পণ করেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন।

অন্য তিনজন হলেন, সিনিয়র সহ-সভাপতি-রাশেদ ইকবাল খান, ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক-রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক-আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া।
জনতার আওয়াজ/আ আ