প্ল্যাকার্ড হাতে থাকা কে এই দুই শিশু? - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্ল্যাকার্ড হাতে থাকা কে এই দুই শিশু?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২৬, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২৬, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
তারকাদের জীবন নিয়ে আগ্রহের শেষ থাকে না সাধারণ মানুষ ও দর্শকভক্তদের। ব্যক্তিজীবন থেকে পারিবারিক ও ক্যারিয়ার, এসব নিয়ে জানার কৌতূহল থাকে। ছোটবেলায় কী করেছেন, মজার কিংবা কষ্টদায়ক কোনো স্মৃতি রয়েছে কিনা সবই জানতে চান দর্শকরা।

ছবিতে ‘বাংলাদেশ’ লেখা প্ল্যাকার্ড হাতে থাকা এবং লাল-সবুজ রঙের শাড়ি পরা শিশু মেয়ে দুটি এখন বাংলাদেশের পরিচিত মুখ। ছোটবেলায় তাদের মধ্যে গড়ে উঠা বন্ধুত্বের সম্পর্ক এখনো বজায় রয়েছে। বয়সের কিছুটা ব্যবধান থাকলেও বন্ধুত্বে দেয়াল হয়ে দাঁড়ায়নি তা।

এই দুই শিল্পী বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ থেকে উঠে এসেছেন। অসংখ্য নাটক-সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাদের। ছবির শিল্পী দু’জনকে এখনো হয়তো চিনতে পারেননি অনেকে। ছবিতে একজন অভিনেত্রী তারিন জাহান এবং অন্যজন অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। ‘বাংলাদেশ’ লেখা প্ল্যাকার্ড হাতে থাকা মিষ্টি মেয়েটি হচ্ছে অভিনেত্রী শাওন। আর লাল-সবুজ শাড়িতে সেজে আছেন অভিনেত্রী তারিন।

দু’জনই শিশুশিল্পী হিসেবে বাংলাদেশের প্ল্যাকার্ড হাতে একটি কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন। তুরস্কে একটি অনুষ্ঠানে তাদের অংশ নেয়ার ছবি এটি। ২০১৯ সালের ২৭ জুলাই ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে ছবিটি পোস্ট করে অভিনেত্রী তারিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন শাওন। এ বছর ২৭ জুলাই ফেসবুকে সেই পোস্টটি শেয়ার করে তারিনকে মেনশন দিয়ে ফের শুভেচ্ছা জানিয়েছেন হুমায়ূনপত্নী।

বুধবার (২৭ জুলাই) শাওন পুরনো পোস্টটি ফের শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন মুরুব্বি তারিন আপু। এভাবেই সবাইকে আদরে রেখো। ভালোবাসা।’

২০১৯ সালে ছবিটি পোস্ট করে ক্যাপশনে শাওন লিখেছিলেন, ‘ছবির লাল সবুজ শাড়ি পরা মিষ্টি মেয়েটা সেই ছোট্টবেলা থেকেই মুরুব্বি মুরুব্বি। আশপাশের সব্বাইকে নানিজানের মতো দেখে শুনে রাখতো। তাকে যে কতো জ্বালিয়েছি আমি এক তুরস্ক সফরেই। এই মুরুব্বিপনা তার এখনো যায়নি। কার শরীর খারাপ করেছে, কার কি খেতে মন চাইছে, কার সঙ্গে কার মন কষাকষি চলছে, সব সমস্যার সমাধান এই মানুষটার কাছে আছে। আজ এই লক্ষী মানুষটার জন্মদিন।’

এই ক্যাপশনে সবশেষ শাওন তার প্রসঙ্গে লিখেছেন, ‘সামনে বাংলাদেশের প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা বান্দরটা কে? এটা জানতে চেয়ে লজ্জা দিবেন না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ