সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২৬, ২০২৩ ১১:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২৬, ২০২৩ ১১:৫৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আগামী ২৮ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি।

বুধবার (২৬ জুলাই) রাতে সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

দিনভর নানা নাটকীয়তা শেষে শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। ওইদিন দুপুর ২টায় এই সমাবেশ শুরু হবে।

বুধবার (২৬ জুলাই) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসমাবেশের নতুন এই তারিখ ঘোষণা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ