চুপ কেনো আপনারা, প্রশ্ন তমা মির্জার - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চুপ কেনো আপনারা, প্রশ্ন তমা মির্জার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

গেল ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’। এখন পর্যন্ত দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সিনেমাটি। এরই মাঝে কলকাতা, আমেরিকাতেও বেশ সাড়া ফেলেছে ছবিটি। মুক্তির চতুর্থ সপ্তাহেও প্রেক্ষাগৃহে উপচেপড়া ভিড়। তবে দর্শকদের এমন উচ্ছ্বাসের মধ্যেই পাইরেসির শিকার হয় সিনেমাটি। এবার বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী তমা মির্জা।

গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুকে সিনেমাটি পাইরেসির শিকার হওয়া নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তমা। সেখানে লিখেন, আমাদের সিনেমাটা পাইরেসি করে দিল, কই সেটা নিয়ে তো কাউকে স্ট্যাটাস দিতে দেখলাম না। আচ্ছা অন্য মুভির তো এমন ভয়াবহভাবে পাইরেসি হতে দেখলেন না কেউ! যদিও আমাদের টিম দিন নেই, রাত নেই এটা নিয়েই কাজ করে যাচ্ছে। আমেরিকাতে আমাদের সিনেমাটি এত ভালো যাচ্ছে, কই সেটা নিয়ে তো স্ট্যাটাস দিচ্ছেন না। কলকাতায় কী হচ্ছে সেটা নিয়ে রসালো স্ট্যাটাস দিচ্ছেন, কই যখন রিলিজের প্রথম দুদিন কলকাতায় আমাদের সিনেমা ভালো গেল সবাই প্রশংসা করল আর তার পরই পাইরেসি হয়ে গেল? তখনও চুপ কেনো আপনারা?

তিনি আরও লিখেন, এটা জানেন তো পাইরেসি আমাদের দেশ থেকেই হয়েছে।

আর তারপর ম্যাসিভ আকারে ভাইরাল করে দেওয়া হয়েছে। এটা নিয়ে অন্তত কিছু বলেন! নাকি বলা বারণ? আরে ভাই আপনারাই আপন হলেন না। আবার চান পাশের দেশ আপন হয়ে আমাদের সিনেমা দেখে অজ্ঞান হয়ে পড়ে যাক? ‘সুড়ঙ্গ’ অনেক ভালো যেত, হয়তো আর সেটার পূর্বাভাস পেয়েই হয়তো পাইরেসি? যাইহোক ভাইরা, এবার একটু থামেন আর দোয়া করেন যে কষ্ট আমাদের টিম পেল আর যে ক্ষতি আমাদের হয়েছে বাকি সিনেমাগুলোর যেন না হয়। পাইরেসি বন্ধ এখন সবচেয়ে জরুরি। কারণ, আমাদের সিনেমা আমাদের সম্পদ, আমাদের গর্ব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ