হামলা-গ্রেফতারের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হামলা-গ্রেফতারের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

গণতন্ত্রকামী জনতার ওপর পুলিশের হামলার প্রতিবাদে এবং গ্রেফতার করা নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি সমর্থিত আইনজীবীরা।

রোববার (৩০ জুলাই) দুপুর ১টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সুপ্রিম কোর্ট বার ভবন থেকে মিছিল শুরু করে হাইকোর্ট মাজার গেট দিয়ে রাজপথে প্রবেশ করে তারা। পরে মিছিলটি জাতীয় ঈদগাহ ময়দান, কদম ফোয়ারা, সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে দিয়ে আবারো সুপ্রিম কোর্টে প্রবেশ করে।

মিছিলে কয়েক শ’ আইনজীবী অংশ নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

বিক্ষোভ মিছিলের অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক এ এম মাহবুব উদ্দীন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের এডহক কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ, সদস্য সচিব শাহ আহম্মেদ বাদল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট বার ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী আবেদ রাজা, মোহাম্মদ আলী, মো: আক্তারুজ্জামান, মোরশেদ আল মামুন লিটন, শফিউল আলম মাহমুদ, কামরুজ্জামান মামুন, সগীর হোসেন লিওন, মো: কামাল হোসেন, মাহবুবুর রহমান খান, মাহমুদ হাসান, শহিদুল ইসলাম সপু, শামীমা সুলতানা দিপ্তী, সৈয়দ মো: তাজরুল হোসেন, রেজাউল করীম রেজা, মো: জহিরুল ইসলাম সুমন, মো: মাসুদুল আলম দোহা, ফাতেমা আক্তার, মো: মাকসুদ উল্লাহ, আনিসুর রহমান রায়হান, এ কে এম খলিলুল্লাহ কাশেম, মু. কাইয়ুম প্রমুখ।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মাহবুব উদ্দীন খোকন বলেন, ‘গণগ্রেফতার করে লাভ হবে না। বিএনপির ৪২ লাখ নেতাকর্মী গ্রেফতার হতে রাজি আছে।’

তিনি সরকারের পতনের আন্দোলনে আইনজীবী ও দেশবাসীকে অংশ নেয়ার আহ্বান জানান।

বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের অনেক নেতা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে তারেক রহমানের সম্পর্কে বিভিন্ন কথা বলছেন। যা রাজনীতির জন্য শুভ নয়। ওবায়দুল কাদের সাহেব আয়নায় নিজের চেহারা দেখুন। ইট মারলে কিন্তু পাটকেল খেতে হয়। তারেক রহমান তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই তার ব্যাপারে কথা বলার সময় রাজনৈতিক শিষ্টাচার মেনে চলুন।’

তিনি আরো বলেন, ‘এই সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আইনজীবী সমাজ ঘরে ফিরে যাবে না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ