বিএনপি নেতা নিপুণরায়কে ৮ সপ্তাহের আগাম জামিন দিল হাইকোর্ট - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা নিপুণরায়কে ৮ সপ্তাহের আগাম জামিন দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার (১ আগস্ট) জামিন শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন।

গত ২৯ জুলাই রাজধানীর ধোলাইখালে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এই ঘটনায় সূত্রা থানায় নিপুণ রায়সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা করে। এই মামলায় নিপুনের পক্ষে হাইকোর্টে আগাম জামির আবেদন করেন সিনিয়র আইনজীবী নিতাই রায় চৌধুরী। তার সাথে ছিলেন অ্যাডভোকেট মহসীন কবির।

অন্যদিকে রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জানান, হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ নিপুণ রায় চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ