নয়াপল্টনে বৃষ্টির মধ্যেই বিএনপির সমাবেশ চলছে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে বৃষ্টির মধ্যেই বিএনপির সমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৪, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৪, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ

 

বৃষ্টি উপেক্ষা করেই নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীরা প্রতিবাদ সমাবেশ করছেন। আজ শুক্রবার বেলা তিনটায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজা দেওয়ার প্রতিবাদে এই সমাবেশ করছে দলটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীতে দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া বৃষ্টি বেলা তিনটা পর্যন্ত পুরোপুরিভাবে থামেনি। ইতিমধ্যে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়কে পানিও জমে গেছে। এমন পরিস্থিতির মধ্যেও সমাবেশ চলছে।

সমাবেশে মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাদেক খান বলেন, রাজপথে আন্দোলনের মাধ্যমেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। তারেক রহমানের বিরুদ্ধে সাজা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ