আ.লীগ যে সংবিধানের কথা বলে তা ধোঁকাবাজি: মঈন খান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ৪, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ৪, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ যে সংবিধানের কথা বলে তা ধোঁকাবাজি। এই ধোঁকাবাজি করে বাংলাদেশের মানুষদেরকে দমিয়ে রাখা যাবে না। শুক্রবার (৪ আগস্ট) নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি সব কথা বলেন।
মঈন খান বলেন, সরকার কথায় কথায় সংবিধানের কথা বলে। সেই সংবিধান বলেছে একটি রাষ্ট্রের তিনটি স্তম্ভ রয়েছে। একটি হলো পার্লামেন্ট, বর্তমান অবৈধ সরকার দিনের ভোট রাতে করে একটি ভুয়া পার্লামেন্ট তৈরি করেছে। সে পার্লামেন্ট দিয়ে একটি সরকার গঠন করা হয়েছে। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাহলে ভুয়া পার্লামেন্ট দিয়ে যে সরকার গঠন করা হয়েছে সে সরকার ও ভুয়া।
তিনি বলেন, আরেকটি হলো বিচার বিভাগ। সেই বিচার বিভাগকে সরকার কুক্ষিগত করে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়েছে তাকে বন্দি করে রেখেছে। তারেক রহমান ও তার স্ত্রীর নামে মিথ্যা মামলা রায় দিয়েছে। বিচারক সত্য বিচার করতে পারে না। শেখ হাসিনার যা অর্ডার করে তাই করতে হয়। তাই এই বিচার বিভাগ স্বাধীন নয়।
তিনি আরও বলেন, আরেকটি হলো নির্বাহী বিভাগ। এই বিপক্ষেও সরকার দলীয়করণ করে ফেলেছে। তাই আওয়ামী লীগের সংবিধানের কথা বলে তা ধোঁকাবাজি। এই ধোঁকাবাজি করে বাংলাদেশের মানুষদেরকে দমিয়ে রাখা যাবে না। আমরা প্রতিবাদ করছি। প্রতিবাদ করব যতক্ষণ না এই স্বৈরাচার সরকারের পতন হয়। আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করব। একটি সুষ্ঠু নির্বাচন হবে। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করব দেশে তারেক রহমানকে ফিরিয়ে আনবো।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতি সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ