কোথাও ভরসা পাচ্ছেন না শেখ হা‌সিনা:সাইদুর রহমান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোথাও ভরসা পাচ্ছেন না শেখ হা‌সিনা:সাইদুর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৫, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৫, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান ব‌লে‌ছেন, ‘অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকাল ঘনঘন বিদেশ সফরে ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু কোথাও থেকে ভরসা পাচ্ছেন না।’

শুক্রবার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে কালো পতাকা মিছিল করে এসব কথা বলেন সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের নেতারা। শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং এক দফার দাবিতে কালো পতাকা মিছিল পূ‌র্বে এক সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

‌তি‌নি বলেন, তারেক রহমান রাজপথে ফয়সালার ঘোষণা দিয়েছেন। এই সরকার সহজে ক্ষমতা ছাড়বে না। তাই আজকে সারাদেশে আন্দোলনের মাধ্যমেই এই স্বৈরাচারী সরকারকে সরাতে হবে।

তি‌নি বলেন, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকাল ঘনঘন বিদেশ সফরে ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু কোথাও থেকে ভরসা পাচ্ছেন না। তিনি যে কোনো মূল্যে এবারের নির্বাচনেও ক্ষমতা আঁকড়ে থাকতে মরিয়া, অথচ গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

তিনি আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে, নয়তো নির্বাচনে কারচুপি অনিবার্য।

মিছিল পূর্ব সমাবেশে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, ১৯৫২ সালে রাজপথে নেমে এদেশের জনগণ তাদের দাবি আদায় করেছি। আন্দোলন সংগ্রাম করেই স্বৈরাচারী সরকারকে বিদায় করেছিল। এদেশের জনগণ বারবার প্রমাণ দিয়েছে। বর্তমান স্বৈরাচারী সরকারকেও রাজপথে আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে হবে।

মিছিলপূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন জোটের সহকারী সমন্বয়কারী এডভোকেট মাঈনুদ্দিন মজুমদার, শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক, অধ্যক্ষ নজরুল ইসলাম, শেখ আলীম উল্লাহ আলীম, আসাদুল হক অহিদুলসহ জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ