গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া রাজপথ ছাড়বে না যুবদল: টুকু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া রাজপথ ছাড়বে না যুবদল: টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৬, ২০২৩ ১২:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৬, ২০২৩ ১২:৩৯ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুবদল রাজপথে থাকবে। বাংলাদেশের মানুষ একটি জিনিসই চায় সেটা হচ্ছে এই সরকারের পতন। জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।

টুকু বলেন, আমাদের নেতাকর্মীদের ওপর অন্যায় অবিচার অত্যাচার করছেন। গ্রেফতার করছেন। এই অত্যাচার অবিচার গ্রেফতার করে কোনো কাজ হবে না, আন্দোলন চলবেই। বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়। গণতন্ত্রে বিশ্বাস করে, স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা শান্তিপূর্ণ ধারার রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে আছি এবং থাকব। দেশনেত্রীকে মুক্ত করব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।

আন্দোলনের মা‌ধ্যেমে সরকারের পতন ঘটাতে হ‌বে এর কোনো বিকল্প নাই জানিয়ে যুবদল সভাপতি বলেন, আমরা ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পাওয়ার লড়াই করছি, আজকে আমাদের লড়াই ভোট অধিকারের লড়াই। আজকের লড়াই গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠার লড়াই। যতদিন পর্যন্ত লড়াই প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে যুবদলের এই নেতা বলেন, আসেন সবাই ঐক্যবদ্ধ হই। অবৈধ সরকারকে পদত্যাগ করতে যে আন্দোলন চলছে এই আন্দোলন আরও জোরদার করতে রাজপথে নেমে আসি। দেশের এই অবস্থার একমাত্র সমাধান রাজপথেই হবে।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, জাকির সিদ্দিকী, জাকির হোসেন নান্নু, গোলাম মোস্তফা সাগর, হারুনুর রশীদ শিশির, কামরুজ্জামান দুলাল, রেজাউল করিম পল, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ হাসান স্বাধীন, সাইদুর রহমান, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আজিজুর রহমান আকন্দ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ