দেশের মানুষ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধঃডা. এজেডএম জাহিদ হোসেন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের মানুষ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধঃডা. এজেডএম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৬, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৬, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ

 

ফকির শহিদুল ইসলাম,খুলনাঃ
বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকার ২০১৪ সালে বিনাভোটে ক্ষমতায় বসেছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রেখেছে। বর্তমানে এই জনবিচ্ছিন্ন সরকার জনগণের দাবী উপেক্ষা করে বিদেশী প্রভুদের কাছে ধর্ণা দিয়ে আবারো অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার পায়তারা করছে উল্লেখ করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,
দেশের মানুষ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করে ঘরে ফিরবে।

শনিবার (২৬ আগস্ট) অবৈধ, লুটেরা, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন ইসি গঠন করে নির্বাচন অনুষ্ঠানের একদফা দাবিতে কালোপতাকা মিছিল পুর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের সময় শেষ হয়ে গেছে। দেশবাসী জেগে উঠছে। তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ। নিপীড়ন করে জনগণের আন্দোলন দমানো যাবে না। গণতন্ত্র আন্দোলনের বিজয় সুনিশ্চিত। সরকার যদি মনে করে ২০১৪ ও ২০১৮ সালের কায়দায় দিনের ভোট রাতে ডাকাতি করবে, তাহলে ভুল করবে। দেশের মানুষ আর কোনো প্রহসনের নির্বাচনে অংশ নেবে না। আওয়ামী লীগের নেতারা এখন আবোল তাবোল বকছেন। এখন তাদের বিদায়ের পালা। বিএনপির সাথে দেশের জনগণ রাস্তায় নেমেছে, আওয়ামী লীগের পতন অনিবার্য। দেশের মালিকানা জনগণের, বিএনপির আন্দোলন এখন দেশের গনতন্ত্রকামী জনগনের দাবিতে পরিণত হয়েছে। চলমান আন্দোলনের কাফেলায় অংশ নিয়েছে কৃষক-শ্রমিক-মেহনতি মানুষসহ বিভিন্ন পেশাজীবীরা। সরকার ভোটের জন্য জনগণের কাছে যাওয়ার প্রয়োজন মনে করছে না। জনগণের ভোটের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে। তারা মুখে গনতন্ত্রের কথা বলছে অথচ কাজে বাকশাল কায়েম করছে। ডা, জাহিন দেশের সানুষকে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, আর যেন কেউ ভোটাধিকার কেড়ে নিতে না পারে সেদিকে নজর রাখতে হবে। আন্দোলনের জয় সুনিশ্চিত- খালেদা জিয়া মুক্ত হবেন, তারেক রহমান দেশে ফিরে আসবেন, দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে তারপর নির্বাচন হবে। একদফা আন্দোলন মানেই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে দেশে পরিবর্তন আনা। কিন্তু সরকার কিছুতেই এ জনদাবি মানতে চাইবে না। কারণ, তারা জনবিচ্ছিন্ন। অবৈধ সরকার এখন দেশ-বিদেশের সবাই ধিক্কার জানাচ্ছে।

মহানগর বিএনপির আহবায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, হত্যা ও দমন-পীড়নে বিএনপিকে দমানো যাবে না। এতো নিপীড়ন, এত গুম খুনের পরও বিএনপিকে দমিয়ে রাখা যাচ্ছে না। বিএনপি সেই ফিনিক্স পাখির
মতো ধ্বংসাবশেষ থেকে জেগে উঠছে। এটাই হচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠীর সবচেয়ে ভয়ের কারণ।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাবিরুল হক সাবু, কাজী আলাউদ্দিন প্রমূখ।

বিকেল ৩টার পর থেকেই বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের খন্ড খন্ড মিছিল কালো পতাকা সহকারে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হন। সংক্ষিপ্ত সমাবেশে চলাকালে নেতাকর্মীদের মুহুমুহু স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিলটি শুরু হয়ে স্যার ইকবাল রোড, লোয়ার যশোর রোডসহ কয়েকটি রোড প্রদক্ষিণ করে পাওয়ার হাউজ মোড়ে যেয়ে শেষ হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ