মা‌র্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক ঢাকায় - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মা‌র্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৪, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৪, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আগামীকাল মঙ্গলবার ঢাকায় নবম নিরাপত্তা সংলাপে বস‌ছে বাংলা‌দেশ ও যুক্তরাষ্ট্র। এতে ওয়া‌শিংট‌নের প‌ক্ষে নেতৃত্ব দি‌তে ঢাকায় এসেছেন মা‌র্কিন রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক।

রেজনিকের ঢাকায় পৌঁছা‌নোর তথ‌্য সোমবার (৪ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় নি‌শ্চিত ক‌রে‌ছে ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস।

টুই‌টে জানা‌নো হয়, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিককে স্বাগতম। তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপের জন্য ঢাকায় এসেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা করবে।

ঢাকার পক্ষে সংলা‌পে নেতৃত্ব দেওয়ার কথা র‌য়ে‌ছে পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মো‌মে‌নের। অন‌্যদি‌কে, ওয়া‌শিয়ট‌নের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশ‌টির রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ