মশাকে হারানোর কার্যক্রম শুরু করলো থিংক গ্রুপ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মশাকে হারানোর কার্যক্রম শুরু করলো থিংক গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ক্রমবর্ধমান ডেঙ্গু সংকট নিরসন প্রচেষ্টায় মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক ‘শিখবো, মানবো, মশাকে হারাবো’ শীর্ষক কার্যক্রম শুরু করেছে সামাজিক বেসরকারি প্রতিষ্ঠান থিংক গ্রুপ। মশক নিধনে প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে বিশেষ মেশিন।

সোমবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে থিংক গ্রুপ।

এতে বলা হয়, বাংলাদেশের ক্রমবর্ধমান ডেঙ্গু রোগের সাথে মোকাবেলায় এবং জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বদ্ধপরিকর, বাংলাদেশি রিসার্চ এবং ডেভেলপমেন্ট কোম্পানি থিংক গ্রুপ।

প্রথমবারের মত মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম আয়োজন এবং পরিচালনা করে আসছে সংগঠনটি।

নিজেদের লক্ষ্য সম্পর্কে জানিয়ে থিংক গ্রুপ জানিয়েছে, স্কুলের কোমলমতি শিশু, কল-কারখানার শ্রমিক-কর্মচারী এবং সাধারন মানুষের মধ্যে মশাবাহিত রোগের প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে চান তারা।

থিংক গ্রুপ তাদের ‘কর্পোরেট সোশ্যাল রেস্পন্সবিলিটি’ কার্যক্রমের একটি অংশ হিসেবে ক্যাম্পেইনটি পরিচালনা করছে এবং ক্যাম্পেইন সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশে প্রস্তুতকৃত থিংক এর পরিবেশবান্ধব মশা নিরোধক যন্ত্র মশার মেশিন।

ক্যাম্পেইনটি সোমবার ঢাকার উত্তরার রিভারউডস স্কুলে উদ্বোধন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী কয়েক মাসব্যাপী ঢাকার অন্যান্য স্থানগুলোতেও পরিচালনা করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

বাংলাদেশের ডেঙ্গু সংকট একটি মহামারি পর্যায়ে বৃদ্ধি পেয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। যা দেশের ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সংখ্যা দ্বারা প্রমাণিত বলেও দাবি করা হয়।

এতে বলা হয়, থিংক গ্রুপ মনে করে যে একমাত্র শিক্ষা এবং সচেতনতাই হচ্ছে এই রোগের প্রতিরোধের জন্য সর্বোৎকৃষ্ট হাতিয়ার এবং থিংক এই প্রচারনার মাধ্যমে জনসাধারনকে সঠিক জ্ঞান এবং ডেঙ্গু রোধে তাদের নিরাপত্তার সঠিক উপায় সম্বন্ধে সচেতনতা নিশ্চিত করতে চায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিখবো, মানবো, মশাকে হারাবো ক্যাম্পেইনে রয়েছে শিক্ষামূলক কর্মশালা, তথ্য প্রচারনা এবং মশা নিয়ন্ত্রনে কার্যকর ব্যবস্থাপনার ব্যবহারিক কার্যক্রম প্রদর্শন। অর্থায়ন এবং পরিচালনায় থিংক গ্রুপ। এই ক্যাম্পেইনটি সম্পূর্ণভাবে অর্থায়ন এবং পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির লক্ষ্যমাত্রা শুধুমাত্র মশা রোধ, এবং ডেঙ্গুর প্রভাব কমানোই নয়, মশা রোধের প্রচারনার পরিধিকে আরও প্রসারিত করা এবং তা জনসাধারনের আয়ত্তের মধ্যে নিয়ে আসা। এই লক্ষ্যে তারা বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার সাথে সহযোগিতার মাধ্যমে কাজ করতে প্রস্তুত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ