বাইডেনের সাথে সেলফি তুলে শেষ রক্ষা পাবেন না প্রধানমন্ত্রীকে সাইফুল হক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাইডেনের সাথে সেলফি তুলে শেষ রক্ষা পাবেন না প্রধানমন্ত্রীকে সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দমন নিপীড়ন করে। বাইডেনের সাথে সেলফি তুলে শেষ রক্ষা পাবেন না।

তিনি বলেন, এই দাম বৃদ্ধির সরকার, ভোট চোরের সরকার। মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা সরকারকে এদেশের জনগণ আর এক মুহূর্ত চায় না।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সচিবালয় অভিমুখে পদযাত্রা পূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, গতকাল রাত তিনটা থেকে মোহাম্মদপুরের মার্কেটে আগুন ধরেছে। আগুন এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নাই। কিছুদিন পর পর মার্কেট গুলোতে আগুন ধরছে। মানুষের সর্বস্ব হারাচ্ছে। একদিকে মানুষের পেটে আগুন অন্যদিকে মার্কেটে আগুন এর দায়-দায়িত্ব এই সরকার কোনোভাবে এড়াতে পারে না।

তিনি বলেন, প্রতিদিন ডেঙ্গুতে দুই থেকে তিন হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। ২০ থেকে ২৫ জন করে মানুষ মারা যাচ্ছে। অথচ ঢাকার দুই মেয়র চীন থেকে নাকি ভেজাল ওষুধ কিনেছে। যে ওষুধে মশা মরে না। আমি জিজ্ঞেস করতে চাই এই মেয়রদের কাজটা কি? যে মেয়ররা মশা মারতে পারে না। যে স্বাস্থ্যমন্ত্রী মশা মারতে পারে না তাদেরকে কেন রেখে দিতে হবে? অনতিবিলম্বে এই দুই মেয়রকে পদত্যাগ করতে হবে। তারা যদি পদত্যাগ না করে তাহলে তাদেরকে বহিষ্কার করা হোক। স্বাস্থ্যমন্ত্রী যিনি মাঝে মাঝে হেসে হেসে কথা বলেন সব দায়-দায়িত্ব তার উপর তারও পদত্যাগ দাবি করছি।

সাইফুল হক বলেন, যে সরকার মশা মারার ব্যবস্থা করতে পারে না তারা কিভাবে দেশ চালাবে। কিভাবে দেশের জনগণকে রক্ষা করবে। তাই এই সরকারেরও পদত্যাগ দাবি করছি। গতকাল সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন বাদ দিয়ে সাইবার নিরাপত্তা আইন পাস করেছে। সেই আইনে একটি ধারায় পুলিশ গ্রেফতারি পরোয়ান া ছাড়া যে কাউকে গ্রেফতার করতে পারবে অনুসন্ধান করতে পারবে। কোন সভ্য গণতান্ত্রিক দেশে এ ধরনের আইন করে না। এই আইনে সাংবাদিকতা ও ব্যক্তির স্বাধীনতা লংঘন করছে তাই এই আইন বাতিলের দাবী জানাচ্ছি।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, এই সাইবার আইন আপনাকে রক্ষা করতে পারবে না। অতীতের কোন কালা কানুন সৈরাচারী‌কে রক্ষা করতে পারে নাই। আওয়ামী লীগ একসময় মানুষের ভোট ও ভাতের প্রতিশ্রুতি দিয়েছিল। সে সময় জনগণ তাদেরকে সমর্থন দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটা দল হিসেবে মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে চলে গেছে। তাই এই সরকারকে অনতিবিলম্বে বিদায় করতে হবে। তারা যদি বিদায় না নেয় দেশের বিরোধী দলগুলো এবং জনগণ রাজপথে আছে তা‌দের বিদায় করার জন‌্য।

সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা কখন কিভাবে পদত্যাগ করবেন সুস্পষ্ট ভাবে ঘোষণা দিন। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এর ব্যবস্থা করুন তাহলে বিরোধী দলগুলো আপনাদের সাথে আলোচনা করবে যে কিভাবে শান্তিপূর্ণভাবে আপনাদেরকে বিদায় দিতে পারে। যদি অহংকার করে ক্ষমতায় থাকার চেষ্টা করেন। তাহলে অতীতে যেভাবে স্বৈরাশাসকদের পতন করেছে সেইভাবে আপনাদের গলায় গামছা লাগিয়ে পদত্যাগ বাধ্য করা হবে।

সমা‌বে‌শে ঢাকা মহানগর বিপ্লবী ওয়ার্কাস পার্টি সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদস‌্য কবি জামাল সিকদার, সাইফুল ইসলাম, রাশিদা বেগম, রাজনৈতিক পরিষদের সদস্য মোশতাক, আনসার আলী দুলাল,আবু হাসান টিপু প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ