যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল আসছে অক্টোবরে - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল আসছে অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে কিনা তা খতিয়ে দেখতে আগামী ৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের আগাম পর্যবেক্ষক দল ঢাকা আসবে বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শীলার।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তিনি এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রতিনিধি দলটি ৭-১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এতে ছয়জনের প্রতিনিধি দল থাকবে।

সফরে প্রতিনিধি দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারী সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নারী ও যুব গোষ্ঠীসহ সুশীল সমাজ সংস্থা, বাংলাদেশ ও আন্তর্জাতিক মিডিয়া সংস্থা এবং বিদেশি কূটনৈতিক মিশনের সঙ্গে সাক্ষাত করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ