প্রস্তুত থাকুন, কঠোর কর্মসূচি দিয়ে সরকারকে হটাতে হবে : গয়েশ্বর রায় - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রস্তুত থাকুন, কঠোর কর্মসূচি দিয়ে সরকারকে হটাতে হবে : গয়েশ্বর রায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ

 

সিলেট থেকে

মানুষ আর শেখ হাসিনার হাতে এক মুহূর্ত ক্ষমতায় চায় না বলে মন্তব্য করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন- হরতাল, অবরোধ সহ কঠোর কর্মসূচির জন্য প্রস্তুত থাকুন। দেশের সর্বত্রই গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড চলছে। এই কর্মকাণ্ড থেকে জাতিকে মুক্ত করতে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হলে আমাদের কঠোর আন্দোলনে যেতে হবে। ভৈরব থেকে শুরু হওয়া রোডমার্চ শেষে রাত সোয়া ৮টায় সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন- ভোট চোরদের মানুষ আর বিশ্বাস করে না। এখানে দিনের ভোট রাতে হয়। এজন্য আমরা স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য দেশের মানুষকে বাঁচানোর জন্য, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য লড়াই করছি। এ লড়াইয়ে জনগণের বিজয় হবেই। সমাবেশে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সমাবেশে বক্তৃতাকালে বলেন- বাংলাদেশের মানুষ শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না। নির্বাচন হতে হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। অংশগ্রহণমূলক, সর্বজন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের নির্বাচন হতে হবে।

শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে গণতন্ত্র থাকবে না।

এজন্য কথা একটাই; শেষ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। যারা ভোট চুরি করেছে তাদের তালিকা করতে হবে। চোরদের সঙ্গে সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে তাদের বিচার করতে হবে। তিনি বলেন- তত্ত্বাবধায়ক গঠন হলে নির্বাচন কমিশন বাতিল করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। তবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ