ডিএমপি কমিশনারকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিএমপি কমিশনারকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার গোলাম ফারুককে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রবিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সিচব মো. মাহাবুর রহমান শেখ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের চাকরির বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩ (১) (ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাবেন এবং বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

এদিকে গত বুধবার ডিএমপির নতুন কমিশনার হিসেবে অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। হাবিবুর রহমান বর্তমানে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে কর্মরত। এর আগে গত বছরের ২৯ অক্টোবর গোলাম ফারুককে ডিএমপি কমিশনার করে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই সময় তিনি পুলিশ স্টাফ কলেজের রেক্টর ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ