খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রিজভী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এসময় হাসপাতাল থেকে বের হয়ে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় তারা বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে তাঁকে দেখতে যান।

হাসপাতাল থেকে বের হয়ে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অবনতিশীল। বাংলাদেশের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও এখানে তাঁর চিকিৎসা সম্ভব নয়।

তিনি আরও বলেন, তাঁর অবস্থা এতটাই সংকটাপন্ন যে জরুরি ভিত্তিতে তাঁকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে হবে। তিনি একজন মহিলা, সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের সিনিয়র নাগরিক। কোন তালবাহানা না করে ওজর-আপত্তি না করে তাঁকে বাঁচাতে এ মুহুর্তে ব্যবস্থা নিন, তা না হলে এর দায় সরকারকেই নিতে হবে। এ সময় রিজভী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ