সরকারের বিদায় ধ্বনি বাজতে শুরু করেছে: আব্দুস সালাম - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের বিদায় ধ্বনি বাজতে শুরু করেছে: আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩ ২:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, সরকারের বিদায় ধ্বনি বাজতে শুরু করেছে। এই ধ্বনি ইতোমধ্যে সচিবালয়, গণভবনে পৌঁছে গেছে। তাই লুটেরা তাদের লুণ্ঠিত অর্থ নিরাপদ রাখতে ব্যস্ত হয়ে পড়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি। সরকারের পদত্যাগ ও এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৯ সেপ্টেম্বর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হবে।

আব্দুস সালাম বলেন, ভাবছেন দেশের টাকা, জনগণের টাকা লুট করে পালাবেন? সুযোগ নেই। দেশের জনগণতো আপনাদের আগেই প্রত্যাখান করেছে, এখন বিদেশীরা এই ভোট চোর এবং দুর্নীতিবাজদের ঠাঁই দিবে না বলে জানিয়ে দিয়েছেন। এখন কই যাবেন? কোথায় পালাবেন? চারিদিকে আপনাদের অন্ধকার। এখনও সময় আছে খালেদা জিয়াকে মুক্তি দেন, ক্ষমতা থেকে বিদায় নিয়ে বন্দি গণতন্ত্রকে মুক্তি দেন। তাহলে হয়তো লুণ্ঠিত অর্থ ফেরত না পেলেও জনতার রোষানল থেকে বেঁচে যাবেন।

তিনি বলেন, আজ দেশের মানুষ পেট ভরে ভাত খেতে পারছেন না। অথচ রাষ্ট্রের টাকা খরচ করে প্রধানমন্ত্রী ১৭৮ জনকে নিয়ে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছেন। জাতিসংঘের অধিবেশন মাত্র তিন ঘণ্টার। আর ১৮ দিন ধরে জনগণের টাকায় আমোদ করছেন। এই টাকা কারও পৈত্রিক নয়, জনগণের ট্যাক্সের টাকা। সবকিছুরই একদিন হিসেব দিতে হবে।

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, এ সরকারের আমলে আজ মা-বোনের কোনো নিরাপত্তা নেই। এরা মানুষকে সম্মান দিতে জানে না। এরা শুধু জানে কীভাবে জনগণের টাকা লুট করা যায়, কীভাবে ভোট চুরি করা যায়। আজকে খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। শুধু খালেদা জিয়া নয়, বন্দি আছে গণতন্ত্র, বন্দি আছে দেশের বাকস্বাধীনতা। এ থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে আমাদের ভাইদের পাশাপাশি মা-বোনদেরও রাজপথে নামতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রুমা আক্তার, সদস্য সচিব শাহিনুর নার্গিস, যুগ্ম আহবায়ক হোসনে আরা লিজা, হাসিনা বেগম হাসি, রাজিয়া সুলতানা শিউলী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ