নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রস্তুত আছে: ডিএমপি কমিশনার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রস্তুত আছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ৮, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ৮, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

নির্বাচনকে সামনে রেখে কোন গোষ্ঠী যদি অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে পুলিশ প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ কার্যক্রম পরিচালিত হবে। এমন তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

হাবিবুর রহমান আরও বলেন, জঙ্গিবাদ বা উগ্রবাদ নির্মূল সম্ভব নয়। তবে এটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমাদের দেশের পরিস্থিতি অনেক স্বস্তিদায়ক।

রবিবার (৮ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিটিটিসি আয়োজিত জঙ্গিবাদ উগ্রবাদ নির্মূলে গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ভারতীয় উপমহাদেশে বাংলাদেশ সম্প্রীতির একটি অনন্য উদাহরণ। সাংবাদিকরা আলোকিত মানুষ। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ৷ সমাজ এবং মানসিকতা পরিবর্তনে তাদের ভূমিকা এবং দায়িত্ব অপরিসীম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ