সিদ্ধিরগঞ্জে থানায় আবারো ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা দাবী বিএনপির - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে থানায় আবারো ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা দাবী বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাস ভাঙ্গচুরের ঘটনায় বিএনপির ৪৮ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। তবে থানা বিএনপির নেতারা বলেছে, ফতুল্লা থানার পর এবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সরকারের নির্দেশে আরো একটি গায়েবী মামলা করেছে। সোমবার রাতে আমরা কোন মিছিল করিনি এটা পুলিশের সাজানো।
বিষয়টি মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক।
এর আগে সোমবার (৯ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান রনি বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, সোমবার রাতে সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় খালেদা জিয়ার মুক্তি চাই, এমন ¯øােগান নিয়ে কিছুসংখ্যক বিএনপির নেতাকর্মী ওই সড়কে মিছিল করেন। মিছিল শেষে তারা ওই সড়কে পার্কিং করে রাখা একটি বাস ভাঙ্গচুর করেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, এ বিষয়ে থানায় নাশকতা মামলা হয়েছে। এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার নেই।
অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম জানান, থানা বিএনপির নেতাকর্মীরা এমন কোন কর্মসূচি পালন করেনি, হলে অবশ্যই আমি জানতাম। আমাদের নেতাকর্মীদের হয়রানি করার জনই মূলত এই মামলা দায়ের হয়েছে। ইতোপূর্বেও আমাদের বিরুদ্ধে এমন গায়েবী মামলা দায়ের হয়েছে। গত ১ অক্টোবর ফতুল্লা থানা পুলিশও আমাদের ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ