জুস খেয়ে ‘গণঅনশন’ ভাঙলেন বিএনপি নেতারা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুস খেয়ে ‘গণঅনশন’ ভাঙলেন বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১৪, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১৪, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে ডাকা গণঅনশন ফলের রস খেয়ে ভাঙলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা।

স্থায়ী কমিটির সদস্যরা হলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান।

দুপুর ২টার দিকে ফলের রস খেয়ে অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী ও এলডিপির চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমেদ।

এর আগে বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।

গণঅনশনে অংশ নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটি সদস্য ও কেন্দ্রীয় এবং অঙ্গ সংগঠন, পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও যুগপৎ আন্দোলন শরিক জোট ও দলের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ