শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে সরকার: ইরান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে সরকার: ইরান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ ৮:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ ৮:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উস্কানি দিয়ে দে‌শে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন বলে মন্তব্য করে বাংলা‌দেশ লেবার পা‌র্টির চেয়ারম‌্যান মুস্তা‌ফিজুর রহমান ইরান। তিনি ব‌লে‌ছেন, আওয়ামী লীগ গায়ে পড়ে সংঘাত সৃষ্টি করার পায়তাড়া করছে। শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে তার বক্তব্যই প্রমাণ করে ৫ মে সরকার নির্বিচারে আলেম ওলামাদের হত্যা করেছে।

বুধবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসায় বিদেশ প্রেরণসহ একদফা দাবিতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তি‌নি একথা বলেন।

ইরান ব‌লেন, ওবায়দুল কাদেরের বক্তব্যে প্রমাণ করে অধিকার পরিচালক আদিলুর রহমানের প্রকাশিত রির্পোট সত্য। তারা হেফাজতের মতো গণতন্ত্রকামীদের ওপর বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে আন্দোলন দমাতে চায়। শান্তিপূর্ণ আন্দোলনে সরকার সাড়া না দিলে দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হবে। বিএনপি ও সমমনা শক্তি শান্তিপূর্ণ সমাধান চায়। তাই বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, পদযাত্রা, অবস্থান কর্মসূচি দিয়ে আসছে। সরকারের জনগনের দাবি মেনে না নিলে শীঘ্রই ঘেরাও অবরোধ হরতালসহ কঠিন কর্মসূচি দেয়া হবে।

শেখ হাসিনা সরকারের পতন খুবই নিকটে মন্তব্য করে ডা. ইরান বলেছেন, বিনাভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন ঘণ্টা বেজে গেছে। এমপি-মন্ত্রীদের আবোল-তাবোল বক্তব্যই প্রমাণ করে ভোট চোর মাফিয়া সরকারের পতন খুবই নিকটে। তিনি দেশের জনগণ ও আর্ন্তজাতিক গণতন্ত্রকামী উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ক্ষমতার হারানোর সিগনাল পেয়েছেন। জনগণ আওয়ামী জুলুমতন্ত্র থেকে মুক্তি চায়। দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছে। বাংলাদেশ আজ অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্র। সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সরকারের অজ্ঞাবহ দলবাজ দিয়ে আওয়ামীকরণ করা হয়েছে। বিগত ১৫ বছরে কিছু ইট-পাথরের স্থাপনা ছাড়া সরকারের কোন অর্জন নাই।

কর্মসূচিতে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদী, মোহাম্মদ রুম্মান সিকদার, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম, কেন্দ্রীয় সদস্য শওকত হোসেন চৌধুরী, মহানগর নেতা ডা. ইউসুফ আলী, ইমরান হোসেন ও ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, প্রচার সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ