ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগেজিয়াউর রহমান বীরউত্তম-এর ৪১তম শাহাদাতবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ৩১, ২০২২ ৮:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ৩১, ২০২২ ৮:৫০ পূর্বাহ্ণ

টাফ করেসপন্ডেন্ট
আলোচনাসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ক্যালিফোর্নিয়া বিএনপি’র কার্যালয়ের পাশে বাংলা একাডেমি ভবনে সোমবার, মে ৩০, ২০২২, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯.০০টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপি’র সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু। ক্যালিফোর্নিয়া বিএনপি’র সাধারণ সম্পাদক এম. ওয়াহিদ রহমানের পরিচালনা দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নিয়ে যারা বক্তব্য রাখেন তারা হলেন, সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, সাধারন সম্পাদক এম ওয়াহিদ রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, সাবেক সভাপতি আব্দুল বাসিত, ড. জয়নাল আবেদীন, সাইফুল আনসারী চপল-সহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বিএনপি, সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বাংলাদেশ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উক্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জনাব বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, দেশের এক ভয়াবহ রাজনৈতিক সংকট মুহূর্তে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতির দুঃসময়ে মৃত্যুভয় উপেক্ষা করে ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার সেই স্বাধীনতার ঘোষণা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। সেই মহান নেতার আদর্শের অনুসারী আমরা।
জনতার আওয়াজ/আ আ