২৮ তারিখ বিএনপিকে সহযোগিতা করার ঘোষণা: রেজা কিবরিয়ার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৮ তারিখ বিএনপিকে সহযোগিতা করার ঘোষণা: রেজা কিবরিয়ার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০২৩ ১০:১৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

২৮ তারিখ বিএনপিসহ অন্যান্য দলকে সহযোগিতা করার ঘোষণা গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গণঅধিকার পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

ড. রেজা কিবরিয়া বলেন, ‘সবাই ২৮ তারিখের জন্য অপেক্ষা করছে। সরকারি দলের লোকেরা ভীত এবং আতঙ্কিত। তারা চিন্তা করতেছে দেশ থেকে কখন পালাতে হবে। সরকারি লোকেরা কোথায় এবং কোন পথ দিয়ে পালাবে সেগুলো চিন্তা করে রেখেছে। আমরা ২৮ তারিখ বিএনপিসহ অন্যান্য দলকে সহযোগিতা করবো।’

তিনি আরও বলেন, ‘যেদিন শেখ হাসিনা সরকারের পতন হবে সেদিন ঢাকার কোনো মিষ্টির দোকানে মিষ্টি খুঁজে পাওয়া যাবে না। মানুষ তখন বলবে আমরা এই জালিম সরকার থেকে রক্ষা পেয়েছি। পুলিশ থেকে এখন অনুমতি নিয়ে সমাবেশ করতে হবে এটাকে আমি অগণতান্ত্রিক মনে করি। এই হাসিনা সরকার গণতান্ত্রিক কোনো চিন্তা-ধারার মধ্যে পড়ে না।’

রেজা কিবরিয়া বলেন, ‘তিনি (শেখ হাসিনা) ক্ষমতায় আছে মূলত চুরি করার জন্য। শেখ হাসিনার বেশিদিন টিকে থাকার কোনো সম্ভাবনা নেই। আমাদের অর্থনীতির রিজার্ভের খুব দুরাবস্থা যাচ্ছে। দিন দিন রিজার্ভ কমে যাচ্ছে। ফেব্রুয়ারির দিকে দেশের অর্থনীতি অচল হয়ে যাবে। আমাদের এখন মাত্র ১৬ বিলিয়ন ডলার রিজার্ভ আছে। প্রত্যেক মাসে ১ বিলিয়ন করে কমে যাচ্ছে। ফেব্রুয়ারির দিকে রিজার্ভ ১২ বিলিয়নের দিকে চলে যাবে। চীনের কাছে ২.৪ বিলিয়ন ডলার আসল এবং সুদ সহকারে দিয়ে দিতে হবে। তখন আমরা পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো হয়ে যাবো।’

তিনি আরও বলেন, ‘শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকাকালীন যেমন একটা দুর্ভিক্ষ উপহার দিয়েছিল। যেখানে ২০ লাখ লোক মারা গিয়েছিলো। তেমনইভাবে শেখ হাসিনাও আমাদেরকে একদিন দুর্ভিক্ষ উপহার দিবে। যেদিন শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যাবেন, পরের দিন সকালে দেখা যাবে খাদ্য দ্রব্যের দাম অনেক কমে গেছে। শেখ মুজিব যেদিন মারা গিয়েছিল তার পরের দিনও চালের দাম অনেক কমে গিয়েছে।’

এতে আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, গণঅধিকার পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য মোজাম্মেল, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রফেসর মাহবুবুর রহমান, গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, এনডিএম দলের সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও দলের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্ণেল মিয়া মশিউজ্জামান, এবি পার্টির সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামান হায়দার প্রমুখ।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ