ঢাকার সহিংসতায় ভিসানীতি মনে করিয়ে দিলেন ডোনাল্ড লু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকার সহিংসতায় ভিসানীতি মনে করিয়ে দিলেন ডোনাল্ড লু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ১১:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ১১:১৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ঢাকায় শনিবার সংঘটিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। তিনি সবাইকে শান্তি ও সংযমের আহ্বান জানিয়ে বলেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সব সহিংস ঘটনার পর্যালোচনা করা হবে।

মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে ডোনাল্ড লু’র এই নিন্দার তথ্য জানানো হয়।

ডোনাল্ড লু বলেন, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মীহত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ