মির্জা ফখরুল অসুস্থ, তাকে ছেড়ে দেন : স্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মির্জা ফখরুল অসুস্থ, তাকে ছেড়ে দেন : স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ২:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ২:৩০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ রোববার সকালে তার বাসা থেকে আটক করেছে পুলিশ। মির্জা ফখরুল অসুস্থ, তাকে যেন ছেড়ে দেয়া হয় সেই আশাবাদ ব্যক্ত করেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।

বিএনপি মহাসচিবকে আটক করে নিয়ে যাওয়ার পর গণমাধ্যমের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

রাহাত আরা বেগম জানান, সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসে। মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সাথে কথা বলে। এরপর সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায় চলে যায়। ঠিক ১০ মিনিট পর আবার ফিরে এসে মির্জা ফখরুলকে আটক করে নিয়ে যায়।

তিনি বলেন, মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তার চিকিৎসা চলছিল। ৭৫ বছর বয়স্ক মানুষকে এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না। আশা করব, যদি তারা তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, তাহলে তা করে যেন ছেড়ে দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ