আড়াইহাজারে গণধর্ষণ মামলার আসামী সুজন গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে গণধর্ষণ মামলার আসামী সুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে আড়াইহাজারে মাকে আটকে রেখে মেয়েকে গণধর্ষণ মামলার আসামী সুজনকে রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার (৪ নভেম্বর) রাতে জেলার রূপগঞ্জ থানার কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আদমজীনগর র‌্যাব-১১ মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সদস্যরা রূপগঞ্জ থানার কাজীপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী সুজনকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, মামলার এজাহারে জানাযায়, ২২ সেপ্টেম্বর রাতে জেলার আড়াইহাজার থানার টেকপাড়া গ্রামের প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে আশিক, সুজন, হিমেল ও এনামুল মিলে ওই গৃহবধূর মাকে অস্ত্রের মুখে জিম্মি করে মুখ মারপিট করে রূমে আটক রাখে। পরে তারা মায়ের সামনে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে জোরপূর্বক কয়েকদফা ধর্ষণ করে। একই সাথে আশিক ও সুজন তাদের হাতে থাকা মোবাইল ফোনে ভিকটিমের নগ্ন ও আপত্তিকর ছবি সহ ভিডিও ধারণ করে। ধর্ষণের বিষয়ে কারো কাছে নালিশ বা থানা পুলিশকে জানালে ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি প্রদান করে। পরে গৃহবধূ বিষ পানে আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রæত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এই ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পর থেকে আসামীরা আত্মগোপনে চলে যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ