অবরোধের সমর্থনে তেজগাঁওয়ে ছাত্রদলের ঝটিকা মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধের সমর্থনে তেজগাঁওয়ে ছাত্রদলের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১২, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১২, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ৪র্থ দফা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল। রবিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে ছাত্রদলের সহ-সভাপতি কাজী মোহাম্মদ ইলিয়াছের নেতৃত্বে তেজগাঁও রেল স্টেশন এলাকায় এই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলেও আরও উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিক ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান শাহীন, মদীনাতুল উলম মাদ্রাসার সভাপতি সাদ্দাম হোসেন রুবেল, শিল্পাঞ্চল থানা ছাত্রদলের সভাপতি আবু বকর সিদ্দিক সুমন, গ্লাস এন্ড সিরামিকস ছাত্রদলের সভাপতি সুরুজ্জামন সুরুজ, ছাত্রদল নেতা আনিছুর রহমান মানিক, ইয়াসিন হামিদ ডিপু, মেহেদী হাসান মিম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ