হরতাল ও অবরোধ সফলে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩ ১০:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩ ১০:৫৮ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
সিলেটে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতাল সফল করতে এই মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর মিরাবাজার দাদাপীর মাজার সংলগ্ন এলাকায় এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীরা কিছু সময় সড়ক অবরোধ করেও বিক্ষোভ করেন।
মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ। মিছিলে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে অবিলম্বে তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবি জানানো হয়।
জনতার আওয়াজ/আ আ