শ্যামলের নেতৃত্বে রামপুরায় সড়ক অবরোধ ও মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ

স্টাফ করসপন্ডেন্ট
দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল বাতিল এবং ৮ম দফায় ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে বাড্ডা লিংক রোড অভিমুখে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার(২৯ নভেম্বর)সকাল সাড়ে ৮ টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।
এতে তত্বাবধান করেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, আশিক রহমান, সহ সাধারণ সম্পাদক সামস সুজন, নাসরিন রহমান পপি। মিছিলটি রামপুরা ব্রিজ থেকে শুরু করে মেরুল বাড্ডায় গিয়ে রাজপথ অবরোধ করে রাখে অবরোধকারীরা।
মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, নূর আলম ভূঁইয়া ইমন, মুজিব হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ নিরব, যুগ্ম-সম্পাদক শরীফ উদ্দীন সরকার, বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউসার, সহ-সভাপতি আলমগীর হোসেন আলম,পল্লীকবি জসিমউদদীন হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবিদুল ইসলাম খান, কর্মী সিফাত ইবনে আমিন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ওবায়দুল্লাহ রিদওয়ান, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইকরাম খান, মোঃ সাইফ উল্লাহ সাইফ, স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান মুন্না প্রমূখ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ উবায়দুল্লাহ্ নাঈম প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ